বাংলাদেশ · Bangladesh
বাংলাদেশের বাজার বুঝে গ্রোথ, ব্র্যান্ড ও হেলথ স্ট্র্যাটেজি
Growth, brand and health strategy, built in Dhaka, now based in Michigan.
মো. শাফায়াত আলী চয়ন · MBA · MCIM · MPH · CHES® · ঢাকা · রেডফোর্ড, মিশিগান
আমি শাফায়াত আলী চয়ন। ১৭ বছরের ক্যারিয়ারে ঢাকায় ফিনটেক, ই-কমার্স, কনজ্যুমার টেক আর স্বাস্থ্যসেবা খাতে ব্যবসা বাড়ানোর কাজে নেতৃত্ব দিয়েছি। শিওরক্যাশের মাধ্যমে সরকারি উপবৃত্তি পৌঁছেছে প্রায় ১ কোটি সুবিধাভোগীর কাছে; এখানেই ডটকমের গাড়ি কেনাবেচার বিভাগ আড়াই মাসে দেশের এক নম্বরে উঠেছে; প্রাভা হেলথে কর্পোরেট ক্লায়েন্ট ৩৪২ থেকে বেড়ে প্রায় ১,৪০০ হয়েছে। এখন থাকি যুক্তরাষ্ট্রের মিশিগানে। কাজ করি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে, আর যেসব বাংলাদেশি উদ্যোক্তা যুক্তরাষ্ট্রে ব্যবসা নিয়ে যেতে চান, তাঁদের সঙ্গে।
কী নিয়ে কাজ করি What I do
বাংলাদেশে ব্যবসা না বাড়ার কারণ সাধারণত এটা নয় যে মানুষ পণ্যটির কথা জানে না। আসল বাধা তিনটি: মানুষের আস্থা, হাতের নাগালে পাওয়া, আর প্রত্যন্ত গ্রাহক পর্যন্ত পৌঁছানো। কম বাজেটে এখানে যে পদ্ধতিগুলো কাজ করেছে, সেগুলো অন্য দেশের বাজারেও কাজ করে। প্রতিটি সেবার বিস্তারিত ইংরেজি পাতায়:
প্রমাণ, প্রতিশ্রুতি নয় Proof, not promises
বাংলাদেশে করা চারটি কাজ। প্রতিটির পুরো কেস স্টাডি (ইংরেজিতে) লিংকে পাবেন।
প্রায় ১ কোটি সুবিধাভোগী
শিওরক্যাশ: দেশজুড়ে সরকারি উপবৃত্তি বিতরণ
একাধিক ব্যাংকের মোবাইল আর্থিক সেবার প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সরকারি উপবৃত্তি পৌঁছেছে প্রায় ১ কোটি সুবিধাভোগীর কাছে। তাঁদের বড় অংশ গ্রামের, অনেকের অক্ষরজ্ঞান সীমিত। মানুষ সেবাটির কথা জানত; বাধা ছিল হাতের নাগাল আর ভরসা।
SureCash: a fintech product at population scale
A multi-bank mobile-financial-services platform delivering a government stipend to ten million beneficiaries, including a rural, low-literacy base. Adoption was an access-and-trust problem, not an awareness problem.
৩৪২ থেকে প্রায় ১,৪০০ কর্পোরেট ক্লায়েন্ট
প্রাভা হেলথ: শূন্য থেকে কর্পোরেট বিক্রয় বিভাগ
কর্পোরেট বিক্রয়ের কোনো বিভাগ ছিল না, আর স্বাস্থ্যসেবা তখনও কোম্পানিগুলোর কাছে চুক্তিভিত্তিক সেবা হিসেবে বিক্রি হতো না। টেলিকম খাতের কি-অ্যাকাউন্ট পদ্ধতি এনে প্রতিটি কোম্পানিকে আলাদা গুরুত্বপূর্ণ গ্রাহক হিসেবে সামলেছি।
Praava Health: the corporate-sales engine from zero
No corporate function existed and healthcare was not sold as a managed B2B category. Borrowed the telecom key-account playbook and treated every employer as a managed account.
আড়াই মাসে এক নম্বর
এখানেই ডটকম: শূন্য থেকে দেশের শীর্ষ বিভাগ
ক্লাসিফায়েড সাইটে কোনো বিভাগ জেতে প্রচারের খরচে নয়, বিজ্ঞাপনের মান আর ক্রেতার আস্থায়। প্রায় ৬০ জনের একটি দল গড়ে মাঠে গিয়ে বিক্রেতা জোগাড় করেছি, সঙ্গে প্রতিটি বিজ্ঞাপনের মান তাৎক্ষণিক যাচাইয়ের ব্যবস্থা। তাতেই দেশের শীর্ষ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলা গেছে।
Ekhanei.com: building the No. 1 category from zero
A classifieds category is won on supply quality and trust, not ad spend. Built a roughly 60-person operation with offline acquisition and a real-time quality-control loop to overtake the national leader.
দিনে প্রায় ৩,০০০ কল
প্রাভা হেলথ ও লাইফবয়: দেশজুড়ে স্বাস্থ্যসেবার নাগাল
লক্ষ্য ছিল একটি কেন্দ্রের বাইরে গিয়ে সারা দেশ থেকে কম খরচে রোগী পাওয়া, আর সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের জন্য রোগ নজরদারির তথ্য জোগানো।
Praava Health: population-scale access through the Lifebuoy partnership
Acquire patients nationwide, affordably, beyond a single hub, and generate surveillance data for the Directorate General of Health Services in the process.
স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা ও পরিবারের আর্থিক সুরক্ষা HSREP
বেশিরভাগ পরিবারের জন্য একটি অসুখ মানে আর্থিক বিপদও। এই দুটি বিষয় একসঙ্গে দেখার জন্যই HSREP (Health System Resilience & Economic Protection) প্ল্যাটফর্ম। এর কাজের চারটি দিক: চিকিৎসার খরচ থেকে পরিবারকে সুরক্ষা, স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি, স্বাস্থ্যখাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখা, আর রোগ প্রতিরোধ।
চলুন, ৩০ মিনিট কথা বলি
বিক্রি, গ্রাহক বা রোগীর সংখ্যা, যেটা বাড়াতে চান সেটা নিয়ে আসুন। কোথা থেকে শুরু করা উচিত, আর এই কাজে আমি ঠিক মানুষ কি না, সেটা সোজাসুজি বলব।
মো. শাফায়াত আলী চয়ন (Md Shafaat Ali Choyon) ব্যবসার প্রসার, মার্কেটিং ও জনস্বাস্থ্য বিষয়ক কৌশলবিদ। স্যামসাং, শিওরক্যাশ, প্রাভা হেলথ, এখানেই ডটকম, এশিয়াটিক (JWT) ও ACCA বাংলাদেশে নেতৃত্বের দায়িত্বে ছিলেন। যোগ্যতা: এমবিএ, এমসিআইএম, এমপিএইচ (হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন), CHES®। বর্তমানে যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন। পুরো পোর্টফোলিও (ইংরেজিতে): shafaatalichoyon.com।